এসিড কী, কাকে বলে, ১০+ বৈশিষ্ট্য লিখ?
এসিড
এসিড শব্দের অর্থ বিশ্লেষণঃ-
এসিড শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Acidus ( অনেকের মতে এসিয়ার) হতে যার অর্থ টক কিংবা টক স্বাদযুক্ত।নাম থেকেই বুঝা যাচ্ছে এটি নিশ্চয়ই টক স্বাদযুক্ত।
এসিড কী, কাকে বলে?
(প্রচলিত সংজ্ঞাগুলো এসিডের ধর্মভিত্তিক সংজ্ঞা অর্থাৎ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে)
সংজ্ঞাঃ-
১/যে রাসায়নিক দ্রব্য পানিতে দ্রবীভূত হলে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে তাকে এসিড বলে।
অর্থাৎ, হাইড্রোজেন পানিতে দ্রবীভূত হয়(মিশে যায়, হতে পারে সেটা আংশিক বা অল্প)এবং দ্রবীভূত হয়ে একাধিক অংশে বিভক্ত হয়ে যায় যাদের মধ্যে H+ আয়ন অবশ্যই থাকবে।
২/যে রাসায়নিক যৌগের অনুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন(H) পরমাণু থাকে যা কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে এসিড বলে।
ধাতু হচ্ছে যেসব মৌলের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, যেসব বস্তু ধাতব শব্দ উৎপন্ন করতে পারে।
প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হচ্ছে যেসব হাইড্রোজেন কে অন্য কোনো বস্তু দ্বারা যৌগ হতে সরানো যায় কিংবা পৃথক করা যায়।
এসিডের বৈশিষ্ট্য গুলো কী কী?
এসিডের ১১ টি বৈশিষ্ট্য/ধর্মঃ-
১/এসিড টক স্বাদযুক্ত। টক স্বাদযুক্ত সকল বস্তুর মধ্যেই এসিড থাকে।যেমনঃ- লেবু।লেবুর মধ্যে থাকে সাইট্রিক এসিড এবং এটি টকস্বাদ যুক্ত।
![]() |
| লেবুতে থাকে সাইট্রিক এসিড |
২/এসিড ক্ষয়কারী।এটি নির্দিষ্ট কিছু বস্তুকে ক্ষয়(ভেঙে) করতে পারে।
৩/এসিড নীল লিটমাস(এক ধরনের কাগজ, বাজারে কিনতে পাওয়া যায়) কে লাল করে ফেলে।
৪/সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।(সক্রিয়া ধাতু সম্পর্কে জানতে হবে)
৫/ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করে।
৬/বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করেও লবণ, পানি, কার্বন-ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করে।
৭/ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
৮/হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেও লবণ ও পানি উৎপন্ন করে।
৯/এসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন(H+) প্রদান করে।(যে এসিড যত বেশি হাইড্রোজেন আয়ন দান করে সে এসিড তত বেশি শক্তিশালী)
১০/এসিডে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন(H) পরমাণু রয়েছে যা কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে।
১১/এসিডের pH সবসময় 7 হতে কম হয়।(pH সম্পর্কে ধারণা রাখতে হবে)
![]() |
| এসিড |
ফলে যে সকল এসিড থাকে সেগুলোকে বলে জৈব এসিড।এগুলো ছাড়াও দৈনন্দিন জীবনে ও গবেষণায় আমরা আরও অনেক এসিড ব্যবহার করি।সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আরও ব্লগ লিখব।
এসিড নিয়ে এই পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব ও অন্যান্য ব্লগগুলো পড়ার আমন্ত্রণ রইল।ব্লগটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
(অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করবেন)
ধন্যবাদ।


Nice
ReplyDelete