Posts

Showing posts from April, 2021

ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরে?

Image
 ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে কিভাবে? পরমাণুর সাথে তো আমরা সবাই-ই কম বেশি পরিচিত, তাই নয় কি? আমরা জানি,  পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্নক আধান বিশিষ্ট ইলেকট্রন ঘুরতে থাকে, কিন্তু কেন? ইলেকট্রনগুলোকে সৌরজগতের গ্রহ এবং নিউক্লিয়াসকে সূর্যের সাথে আপাতভাবে তুলনা করা যেতে পারে। প্রথমেই আমরা দেখে নেই গ্রহগুলো কিভাবে সূর্যের চারদিকে ঘুরছে।প্রতিটি গ্রহেরই নিজস্ব একটা রৈখিক গতি ও গতিশক্তি রয়েছে।ফলে নিউটনের সূত্রানুসারে তাদের উপর কোনো বল প্রয়োগ না করলে তারা একটা সরলরেখায় চলতে থাকবে। কিন্তু বাস্তবে সূর্য তাদের বাধা দেয় এবং গ্রহগুলোকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে।যেহেতু সূর্য তাদের আকর্ষণ করতে থাকে এবং গ্রহগুলোরও নিজস্ব গতিশক্তি থাকে তাই গ্রহগুলো সূর্যের সাথে সংঘর্ষে লিপ্ত না হয়ে একটা নির্দিষ্ট পথে পরিভ্রমণ করতে থাকে। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণয়মান গ্রহগুলো পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলোর মধ্যেও ঠিক এমনটি ঘটে।নিউট্রন ও ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল ও ইলেকট্রনের নিজস্ব গতিশক্তির কারণে তা নিউক্লিয়াসের...

এসিড কী, কাকে বলে, ১০+ বৈশিষ্ট্য লিখ?

Image
 এসিড এসিড শব্দের অর্থ বিশ্লেষণঃ- এসিড শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Acidus ( অনেকের মতে এসিয়ার) হতে যার অর্থ টক কিংবা টক স্বাদযুক্ত।নাম থেকেই বুঝা যাচ্ছে এটি নিশ্চয়ই টক স্বাদযুক্ত। এসিড কী, কাকে বলে? (প্রচলিত সংজ্ঞাগুলো এসিডের ধর্মভিত্তিক সংজ্ঞা অর্থাৎ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে) সংজ্ঞাঃ- ১/যে রাসায়নিক দ্রব্য পানিতে দ্রবীভূত হলে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে তাকে এসিড বলে। অর্থাৎ, হাইড্রোজেন পানিতে দ্রবীভূত হয়(মিশে যায়, হতে পারে সেটা আংশিক বা অল্প)এবং দ্রবীভূত হয়ে একাধিক অংশে বিভক্ত হয়ে যায় যাদের মধ্যে H+ আয়ন অবশ্যই থাকবে। ২/যে রাসায়নিক যৌগের অনুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন(H) পরমাণু থাকে যা কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে এসিড বলে। ধাতু হচ্ছে যেসব মৌলের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, যেসব বস্তু ধাতব শব্দ উৎপন্ন করতে পারে। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হচ্ছে যেসব হাইড্রোজেন কে অন্য কোনো বস্তু দ্বারা যৌগ হতে সরানো যায় কিংবা পৃথক করা যায়। এসিডের বৈশিষ্ট্য গুলো ...

লুঙ্গি ও বাঙালি - লুঙ্গির সংক্ষিপ্ত ইতিহাস ও উপকারীতা

 "লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স"- গানটার সাথে আমরা সবাই-ই কম-বেশি পরিচিত হলেও লুঙ্গির  সাথে আমাদের পরিচয় সেই ছোটবেলা থেকেই । ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি আরামদায়ক পোশাক হিসেবে রঙ-বেরঙের লুঙ্গির ব্যবহার। বাঙালির ঐতিহ্য বহনকারী এই লুঙ্গির মতো আরামদায়ক পোশাক সারা বিশ্বে দ্বিতীয়টি আর পাওয়া যাবে কিনা সন্দেহ। বাংলাদেশে বাস করে লুঙ্গি পরেন নি এমন মানুষ থুক্কু এমন পুরুষ খুঁজে পাওয়া সম্ভবত দুষ্কর। জনপ্রিয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীরও প্রিয় পোশাক ছিল লুঙ্গি।তার লুঙ্গিপ্রীতির কথা বোধ হয় আমরা সকলেই জানি।আর এই লুঙ্গি নিয়েই  আমার আজকের এই লেখা। দেহের নিচের অংশ ঢাকতে ব্যবহৃত হয় লুঙ্গি। সাধারণত ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলংকায় লুঙ্গির প্রচলন বেশি দেখা যায়।এগুলো ছাড়াও মালদ্বীপ, জাপান, আফ্রিকার কিছু কিছু দেশ, পলিনেশীয় দ্বীপপুঞ্জ, মাদাগাস্কা, জিম্বাবুয়ে, মালাউই সহ আরও কিছু স্থানে লুঙ্গির প্রচলন রয়েছে।ধারণা করা হয় লুঙ্গির উৎপত্তি দক্ষিণ ভারতে।দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বারাদাভারগাল নামক জেলেসম্প্রদায়ের হাতেই এর উৎপত্তি বলে ধারণা করা হয়।দক্ষিণভারত থেকে মিয়ানমার হয়ে লুঙ্গি এদেশে প্রবে...