ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরে?
ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে কিভাবে? পরমাণুর সাথে তো আমরা সবাই-ই কম বেশি পরিচিত, তাই নয় কি? আমরা জানি, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্নক আধান বিশিষ্ট ইলেকট্রন ঘুরতে থাকে, কিন্তু কেন? ইলেকট্রনগুলোকে সৌরজগতের গ্রহ এবং নিউক্লিয়াসকে সূর্যের সাথে আপাতভাবে তুলনা করা যেতে পারে। প্রথমেই আমরা দেখে নেই গ্রহগুলো কিভাবে সূর্যের চারদিকে ঘুরছে।প্রতিটি গ্রহেরই নিজস্ব একটা রৈখিক গতি ও গতিশক্তি রয়েছে।ফলে নিউটনের সূত্রানুসারে তাদের উপর কোনো বল প্রয়োগ না করলে তারা একটা সরলরেখায় চলতে থাকবে। কিন্তু বাস্তবে সূর্য তাদের বাধা দেয় এবং গ্রহগুলোকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে।যেহেতু সূর্য তাদের আকর্ষণ করতে থাকে এবং গ্রহগুলোরও নিজস্ব গতিশক্তি থাকে তাই গ্রহগুলো সূর্যের সাথে সংঘর্ষে লিপ্ত না হয়ে একটা নির্দিষ্ট পথে পরিভ্রমণ করতে থাকে। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণয়মান গ্রহগুলো পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলোর মধ্যেও ঠিক এমনটি ঘটে।নিউট্রন ও ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল ও ইলেকট্রনের নিজস্ব গতিশক্তির কারণে তা নিউক্লিয়াসের...